ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শ্রীপুরে জাসাস নেতা হত্যা ; প্রধান আসামি ‘তারা ডাকাত’ পুলিশি অভিযানে গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 31 December, 2025, 8:15 PM

শ্রীপুরে জাসাস নেতা হত্যা ; প্রধান আসামি ‘তারা ডাকাত’ পুলিশি অভিযানে গ্রেপ্তার

শ্রীপুরে জাসাস নেতা হত্যা ; প্রধান আসামি ‘তারা ডাকাত’ পুলিশি অভিযানে গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকার (৩৫)'কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আবু তাহের ওরফে ‘তারা ডাকাত’কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩১ডিসেম্বর) বিকেলে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে বুধবার ভোররাতে র‍্যাবের সহযোগিতায় টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় পূর্বে মো. টিটু (৪৫) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত মোট দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে একই মামলায়।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের একটি কল রেকর্ড পুলিশ হাতে পেয়েছে। শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর মতিউর রহমান বলেন, “হত্যাকাণ্ডের সময় 'তারা ডাকাত' ফরিদ সরকারকে কুপিয়ে আঘাত করার সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।”

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে বা অন্য কোনো পরিকল্পিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত দু'জনকে গ্রেপ্তার করে আইনের হাতে সর্পোর্দ করা হয়েছে। প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।”

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ভোররাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে ফরিদ সরকার হত্যা হন। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম-সম্পাদক ছিলেন। নিহতের হাত ও মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই ফারুক হোসেন শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status