ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
শেরপুরের গারো পাহাড়ে তীব্র শীত, জনজীবন বিপর্যস্ত
জোবায়ের সোহাগ, শেরপুর
প্রকাশ: Saturday, 10 January, 2026, 6:44 PM

শেরপুরের গারো পাহাড়ে তীব্র শীত, জনজীবন বিপর্যস্ত

শেরপুরের গারো পাহাড়ে তীব্র শীত, জনজীবন বিপর্যস্ত

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে আসা হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা যুক্ত হয়ে জনজীবনে চরম ভোগান্তি তৈরি করেছে।

ভোর থেকেই সড়ক, মহাসড়ক ও জনপদ কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকছে। এতে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দিনমজুর, রিকশাচালক, কৃষকসহ খেটে খাওয়া মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেকেই শীত নিবারণে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর শীত মৌসুমে মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস শ্রীবরদীতে শীতের মাত্রা বাড়িয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হয়ে উঠছে।

শীতের প্রকোপে শিশু ও বৃদ্ধদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত কয়েক দিনে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। চিকিৎসকেরা গরম কাপড় ব্যবহারের পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

এদিকে ঘন কুয়াশার কারণে শীতকালীন সবজি ও বোরো ধানের চারার ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। এতে চলতি মৌসুমে ফলন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বিবেচনায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সীমান্তবর্তী এই উপজেলায় মেঘালয়ের হিমেল হাওয়ায় শীত এখন সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগে পরিণত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status