|
সুন্দরবন থেকে হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন
মনির হোসেন, মোংলা
|
![]() সুন্দরবন থেকে হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় কোস্টগার্ড স্টেশন কাগাদোবেকির একটি আভিযানিক দল সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এসময় হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস এবং ফাঁদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
