|
বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শ্রীপুর উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণাকালে তাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। গাজীপুর-৩ আসনে তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন জানান, নির্বাচনী মাঠে নামার পর থেকেই তিনি নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। মোবাইলে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছি। মাঠের পরিবেশ আমার কাছে নিরাপদ মনে না হওয়ায় নিজের সুরক্ষার কথা বিবেচনা করে বাধ্য হয়েই বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণায় অংশ নিচ্ছি।’ এদিকে শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীর এভাবে জীবনরক্ষাকারী নিরাপত্তা পোশাক পরে প্রচারণায় নামা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক সাধারণ ভোটার মনে করছেন, এ ধরনের ঘটনা নির্বাচনের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নেতিবাচক বার্তা দিচ্ছে। নির্বাচনী মৌসুমে একজন প্রার্থীর প্রকাশ্যে নিরাপত্তা শঙ্কার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলছে সচেতন মহল। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নতুন চুল গজানোর জন্য চিয়া সিড খাওয়ার সঠিক সময় কখন?
আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, মিলল রিক্রুটিং লাইসেন্স
