ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 24 January, 2026, 3:08 PM

যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২

যশোর চৌগাছায় বর যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ১২

যশোরের চৌগাছায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৪ জানুয়ারী ২০২৬) সকাল সাড়ে ছয়টার দিকে চৌগাছা উপজেলার টেঙ্গরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী বাসটি যশোরে ফিরছিল।পরে যশোর চৌগাছার টেঙ্গরপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান।

এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়দুর্ঘটনায় বাসেথাকা শিশু ও বৃদ্ধসহ অন্তত ১২ জন আহত হন।আহত ব্যক্তিরা হলেন—নিমাই রায় (৮০), সাধন কুমার (৫০), পারুল হাজরা (৪৮), গৌর বিশ্বাস (৪৫), বিকাশ (৩৮), নয়ন (২৬), চন্দ্রা (২২), শ্রাবণী (১৮), প্রীতি (১৭), সুদীপ্ত সরকার (১৭), হৃদয় অধিকারী (১৮) ও আপন বিশ্বাস।আহতদের মধ্যে বেশিরভাগই যশোরের অভয়নগর ও সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া একজনের বাড়ি মাগুরা জেলায়।

চিকিৎসা ও বর্তমান অবস্থা: দুর্ঘটনার পর বাসের অন্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের শরীরে আঘাত থাকলেও তাঁরা সবাই এখন আশঙ্কামুক্ত। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। যশোর চৌগাছা থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status