ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
আমি অতিথি পাখি নই, আপনাদের পাশেই থাকব এডভোকেট: আমিনুল ইসলাম
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Saturday, 24 January, 2026, 3:13 PM

আমি অতিথি পাখি নই, আপনাদের পাশেই থাকব এডভোকেট: আমিনুল ইসলাম

আমি অতিথি পাখি নই, আপনাদের পাশেই থাকব এডভোকেট: আমিনুল ইসলাম

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, “আমি আপনাদের সঙ্গে আছি, সবসময় থাকব। অতিথি পাখি হয়ে এসে চলে যেতে চাই না।”

তিনি গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে রয়েল ক্লাবের উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রয়েল ক্লাবের সদস্য বিধান দেবের সভাপতিত্বে এবং সদস্য তপু সরকারের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের দুলাল এবং বিএনপি নেতা বাচ্চু মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিয়া, যুবদল নেতা মাহবুব মিয়া, ছাত্রদল নেতা ইশতিয়াক আহামেদ ইমন, আল আমিন ইসলাম, জুয়েল আহামেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status