ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
বাউফলে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান, জেলা নেতাদের অবাঞ্ছিত ঘোষণা
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Saturday, 24 January, 2026, 3:16 PM

বাউফলে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান, জেলা নেতাদের অবাঞ্ছিত ঘোষণা

বাউফলে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান, জেলা নেতাদের অবাঞ্ছিত ঘোষণা

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। একই সঙ্গে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. জিয়াউর রহমান, বাউফল পৌরসভা শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সাদিকুজ্জামান রাকিব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মূনইমুল ইসলাম মিরাজ ও এনামুল হক মনন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আপেল মাহমুদ মুন্না, সাবেক সদস্য সচিব মো. রিয়াজ হোসেন, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মো. নেয়ামুল ইসলাম এবং জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতা মোয়সার হোসাইনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরে ঘোষিত ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে অছাত্র, বিবাহিত, সন্তানের জনক এবং ছাত্রলীগের সক্রিয় কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দলের ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

তাঁরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যাঁরা মাঠে থেকে আন্দোলন করেছেন, কারাভোগ করেছেন কিংবা গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন, তাঁদের নতুন কমিটিতে উপেক্ষা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন প্রমাণ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

এ সময় তাঁরা বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে বিক্ষোভ মিছিলেও একই দাবিতে স্লোগান দেওয়া হয়।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status