ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
যশোরে আসছেন তারেক রহমান নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বসিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 31 January, 2026, 11:31 AM

যশোরে আসছেন তারেক রহমান নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বসিত

যশোরে আসছেন তারেক রহমান নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বসিত

আগামি কয়েকদিনের মধ্যে যশোরে আসছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান—এমন ঘোষণায় যশোর জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। এ ঘোষনা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি তারেক রহমানের আগমনের বিষয়টি জানান। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আপনাদের জন্য সুখবর আছে। কয়েকদিনের মধ্যেই আপনাদের প্রিয় নেতা যশোরে আসবেন।কি আপনারা জাবেন না তাকে দেখতে।

এসময় নেতাকর্মীরা হ্যা বলেন। পরে তিনি বলেন গ্রামের ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌছে দেন। ” তবে তিনি নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। এই ঘোষণার পর থেকেই যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। রাতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়। সম্ভাব্য

ভাবে আগামী ২ ফেব্রুয়ারি তারেক রহমান যশোরে আসতে পারেন—এমন একটি সম্ভাবনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে গেছে। অনেকেই তাদের প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন।এ বিষয়ে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “২ ফেব্রুয়ারি তারেক রহমান আসবেন—এমন একটি খবর শোনা যাচ্ছে। তবে এখনো বিষয়টি নিশ্চিত নয়।

তিনি আরও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে যশোর শহরের উপশহর ডিগ্রি কলেজ মাঠকে প্রাথমিকভাবে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে।এদিকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসবেন—তিনি কথা দিয়েছেন। তবে কবে আসবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” তিনি আরও বলেন, “তারেক রহমানের যশোর সফরসংক্রান্ত সব তথ্য কেন্দ্রীয়ভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

তারেক রহমানের সম্ভাব্য যশোর আগমনের খবরে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমন ঘিরে যশোরে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারেক রহমানের সম্ভাব্য যশোর সফরের খবরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। সম্প্রতি যশোর ঘুরে গিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান।

তিনি যশোরবাসীর জন্য নানা প্রতিশ্রতি দিয়েছেন। তারেক রহমান কি দিবেন তা  চলছে কৌতূহল। সব মিলিয়ে তারেক রহমানের যশোর সফরের খবরে বিএনপির রাজনীতিতে নতুন গতি ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status