ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
উজিরপুরের সাতলায় বিএনপির উঠান বৈঠকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Saturday, 31 January, 2026, 11:55 AM

উজিরপুরের সাতলায় বিএনপির উঠান বৈঠকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান

উজিরপুরের সাতলায় বিএনপির উঠান বৈঠকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৪টায় সাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আতাহার বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন আশিকুল ইসলাম মধু।

উঠান বৈঠকে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সোভা, উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডঃ মোঃ ফজলুল হক বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য মোঃ রেজাউল করিম স্বপন ফকির।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেছবাহ উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম ওয়াসিম সান্টু বালী, বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ মোনাফছের বিশ্বাস, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ওহাব মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচনে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”

বক্তারা আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
উঠান বৈঠক শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status