ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 January, 2026, 11:58 AM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিজিবির সদস্যরা আনুষ্ঠানিকভাবে টহল কার্যক্রম শুরু করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া—এই পাঁচটি উপজেলাসহ জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এর আগে তফসিল ঘোষণার পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ১৪ প্লাটুন বিজিবির সদস্যরা জেলা শহর ও বিভিন্ন উপজেলায় টহল দিচ্ছেন।

নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচন অফিস, সংবেদনশীল ভোটকেন্দ্রের আশপাশ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে।

পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তুতিও রয়েছে। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই টহল কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন,
“নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।”

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান,
“আজ থেকেই বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে। এর মানে এই নয় যে, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে। বিজিবি সদস্যরা পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status