ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪ম ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠিত
মো মাসুদ রানা, গাজীপুর
প্রকাশ: Saturday, 31 January, 2026, 12:08 PM

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪ম ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪ম ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠিত

গত ৩০ জানুয়ারি ২০২৬ ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪ম ব্যাচ প্রিসি ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠান এর স্থায়ী ক্যাম্পাস পূবাইল, গাজীপুরে অত্যন্ত জাকজমক ও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। এবছর ১৪তম ব্যাচ এর ৭৯ জন ক্যাডেট নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ন হয়েছে।  

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণের ক্ষেত্রে প্রথম প্রতিষ্ঠান। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রথম ব্যাচ পাসিং আউট সিরিমনি উদযাপন করেছিল ১লা মার্চ ২০১০ ইং তারিখে। পরবর্তীকালে ১৩তম ব্যাচ ক্যাডেট এবং ৯ম ব্যাচ রেটিংস এর পাসিং আউট সিরিমনি অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রিসি ক্যাডেট এর ১৫তম ব্যাচে ৭০ জন ক্যাডেট এবং প্রিসি রেটিংস এর ১০ম ব্যাচে ২৯জন রেটিংস প্রশিক্ষণরত রয়েছে।

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির প্রশিক্ষন, সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। ইহা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাডেটগণ দুই বৎসরের প্রশিক্ষণ শেষে ক্যাডেট হিসেবে মেসার্স হক এন্ড সন্স এর ব্যবস্থাপনায় স্বনামধন্য বিদেশী কোম্পানীতে যোগদান করবে। তারা তাদের বেতন আন্তর্জাতিক বেতন স্কেলে অর্জন করবে।

এই শুভলগ্নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুহিদুল ইসলাম, অতিরিক্ত সচিব (উন্নয়ন), নৌপরিবহন মন্ত্রনালয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়, নৌ-পরিবহন অধিদপ্তরের উচ্চপদস্থ সম্মানীত ব্যক্তিবর্গ, মেরিন প্রশিক্ষক এবং মেরিন প্রশাসনের পদস্থ সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গ। এ ছাড়াও পাসিং আউট ক্যাডেটদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট, ক্যাপ্টেন জাকি আহাদ তার শুভেচ্ছা ভাষনে সম্মানিত অতিথিগনকে মেরিটাইম শিক্ষার প্রসার ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি প্রতিষ্ঠানের প্রশিক্ষনের সুযোগ সুবিধা ও অগ্রগতি সম্পর্কে অতিথিগনকে অবহিত করেন।

সার্বিক কৃতিত্বের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে নটিক্যাল ক্যাডেট মোঃ ফাহিম ফয়সাল। শ্রেষ্ঠ নটিক্যাল ক্যাডেট হিসাবে সিলভার পদক প্রাপ্ত হয়েছে ক্যাডেট শেখ তাসবিহ কবির সম্পদ এবং শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেট হিসেবে সিলভার পদক প্রাপ্ত হয়েছে ক্যাডেট মোঃ তানভিরুল ইসলাম।

এছাড়াও, ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে সার্বিক কৃতিত্বের জন্য দুই লক্ষ টাকা এবং শ্রেষ্ঠ নটিক্যাল ও শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেটকে যথাক্রমে এক লক্ষ- টাকা করে বৃত্তির চেক মাঝে প্রদান করা হয়।

ক্যাডেটদের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ এর মাধ্যমে পাসিং আউট অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষে ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা, ডেপুটি কমান্ড্যান্ট, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status