ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
পাহাড়ি বাজারে জুতা কেনার সময় গৃহবধূকে যৌন হয়রানি নাকি চক্রান্ত: অভিযোগে যুবক আটক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 7 February, 2026, 3:36 PM

পাহাড়ি বাজারে জুতা কেনার সময় গৃহবধূকে যৌন হয়রানি নাকি চক্রান্ত: অভিযোগে যুবক আটক

পাহাড়ি বাজারে জুতা কেনার সময় গৃহবধূকে যৌন হয়রানি নাকি চক্রান্ত: অভিযোগে যুবক আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জুতা কেনার সময় এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে দীঘিনালা উপজেলার ০৪নং দীঘিনালা ইউনিয়নের বড়াদম বাজার এলাকায়, মাইনী নদীর পাড়সংলগ্ন একটি অস্থায়ী জুতা দোকানের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিংকি চাকমা (২০), পিতা সমর বিকাশ চাকমা, স্বামী সোহেল চাকমা, সাং শঙ্খোলাপাড়া, ০৯নং ওয়ার্ড, দীঘিনালা ইউনিয়ন—নিজের দুই বছরের কন্যা শিশুর জন্য জুতা কিনতে বড়াদম বাজারে যান। এ সময় শিশুটি তার কোলে ছিল এবং তার স্বামী বাজারের কাছাকাছি একটি দোকানে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, জুতা দেখানোর একপর্যায়ে দোকানদার মোঃ শামীম উদ্দিন (২৮), পিতা মোঃ আবু সাঈদ, সাং মধ্য বোয়ালখালি, ১নং মেরুং ইউনিয়ন—শিশুর পায়ে জুতা পরানোর অজুহাতে ভুক্তভোগীর পরিহিত পায়জামার ওপর দিয়ে ইচ্ছাকৃতভাবে একাধিকবার তার স্পর্শকাতর স্থানে হাত দেন।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয়রা অভিযুক্তকে আটক করে দীঘিনালা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, দীঘিনালা থানায় মামলা নং–০১, তারিখ–০৬/০২/২০২৬ খ্রি., নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২০) এর ধারা ১০ অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম শফিক-এর ওপর অর্পণ করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ উঠলেও, স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের একটি অংশ দাবি করেছে—আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি উত্তপ্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ঘটনা সাজিয়ে প্রচার করা হচ্ছে কিনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status