ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে রহস্যজনকভাবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 February, 2026, 5:17 PM

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে রহস্যজনকভাবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে রহস্যজনকভাবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গী এলাকায় ব্যস্ততম ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী পূর্ব থানার আওতাধীন শিল্প লেন এলাকায় সড়কের মাঝখানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সকালে পথচারীরা মহাসড়কের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানায় খবর দেন। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status