ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
কোনাবাড়িতে মধ্যরাতে জুট গোডাউনে আগুন ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 February, 2026, 6:25 PM

কোনাবাড়িতে মধ্যরাতে জুট গোডাউনে আগুন ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা

কোনাবাড়িতে মধ্যরাতে জুট গোডাউনে আগুন ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা

গাজীপুরের কোনাবাড়ি থানার নছর মার্কেট এলাকায় একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রায় ৭ হাজার বর্গফুট আয়তনের গোডাউনটি আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে জুট কাপড়, কার্টুনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা এবং উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দু'টি ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের ১টি ইউনিটসহ মোট ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের প্রাণহানি ও আরও বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status