|
বিদেশে গিয়ে স্ত্রীর যোগাযোগ বন্ধ, অভিমানে নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিদেশে গিয়ে স্ত্রীর যোগাযোগ বন্ধ, অভিমানে নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক আহত শাকিব পেশায় একজন রংমিস্ত্রি। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে দুই পরিবারের সম্মতিতে শাকিব ও সুইটির বিয়ে হয়। সংসারের অভাব দূর করতে এক লাখ টাকা খরচ করে সুইটিকে জর্ডানে পাঠানো হয়। সেখানে তিনি গার্মেন্টস কর্মী হিসেবে কাজ শুরু করেন। তবে বিদেশে যাওয়ার পর থেকে স্বামীর সঙ্গে তার যোগাযোগ ধীরে ধীরে কমে যায়। এমনকি তিনি স্বামীকে কোনো টাকা পাঠাননি বলেও পরিবারের দাবি। পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি সুইটি ফোনে শাকিবকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দেন এবং এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন। এতে শাকিব মানসিকভাবে ভেঙে পড়েন। শাকিবের ফুপু খতেজা বেগম ও রোকেয়া বেগম বলেন, স্ত্রীর এমন আচরণে হতাশায় ভুগছিল আমাদের ভাতিজা। শুক্রবার জুমার নামাজের সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে এই ভয়ংকর ঘটনা ঘটায়। জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আলমগীর হোসেন জানান, আহত যুবক নিজেই স্বীকার করেছেন যে ব্যক্তিগত কারণে তিনি তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
