ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
নকলা ও ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদন্ড
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Thursday, 12 March, 2026, 11:43 AM

নকলা ও ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদন্ড

নকলা ও ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদন্ড

শেরপুরের নকলা ও ঝিনাইগাতীতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি মামলায় মোট ২৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। 

১১ মার্চ বুধবার নকলা ও নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ওই বাজার মনিটরিং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় নকলা উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিংকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা এবং নষ্ট খাবার দোকানে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে পাবলিক টয়লেট দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে অপর একটি মামলায় ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নকলা ও নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status