|
সোনারগাঁয়ে ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
|
![]() সোনারগাঁয়ে ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বাড়ি মজলিশ এলাকায় স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানার্থে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা রাকিব হাসান ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাস আমাদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। আমি সবসময় মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে যদি দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে মোগরাপাড়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করা সম্ভব।এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ইউপি সদস্য তুষার হোসেন আবুল, ইমদাদ প্রধান, জাহাঙ্গীর হোসেন, শামসুল হক শাফা, সাবেক ইউপি সদস্য মাজারুল ইসলাম মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
