|
ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল বুধবার (১১ মার্চ) বিকেলে ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়। এতে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইউনুস আলী, জেলা কৃষক দলের আহ্বায়ক রিপোনুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, কুড়িগ্রাম দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশীদ এবং নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। ![]() ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল বক্তারা বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ মাসে সব ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি জোরদার এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার শেষে প্রধান অতিথি মোস্তাফিজার রহমান মোস্তফা ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
