|
দীঘিনালায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি পলাতক আসামি রিপন গ্রেপ্তার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দীঘিনালায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি পলাতক আসামি রিপন গ্রেপ্তার বুধবার (১১ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা থানার এসআই রফিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা রিপনকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রিপন দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মৃত ফয়েজের ছেলে। পুলিশ আরও জানায়, রিপনের বিরুদ্ধে মাদক ব্যবসা, অপহরণ, হত্যা চেষ্টা এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে । এসব অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া রিপনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
