|
রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় ৫ যুবকের জীবন অনিশ্চিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় ৫ যুবকের জীবন অনিশ্চিত রোদ-বৃষ্টি মাথায় নিয়ে প্লাস্টিকের ছাউনির নিচে চরম মানবেতর দিন কাটাচ্ছেন তারা। একই সঙ্গে আটকে থাকা ওই যুবকদের ঘিরে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শূন্যরেখায় আটকে থাকা ৫ যুবকের মধ্যে উপজেলার ২টি সীমান্ত পয়েন্টের গয়টাপাড়া সীমান্তে ২জন এবং ভন্দুরচর সীমান্তে ৩জন অবস্থান করছেন। ঝড়-বৃষ্টি ও তীব্র গরমের মধ্যে সামান্য প্লাস্টিকের ছাউনিই এখন তাদের একমাত্র ভরসা। সেখানে তাদের জন্য নেই কোনো খাবার, নেই বিশুদ্ধপানি ও প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা। স্থানীয়রা জানায়, গত রবিবার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ২ শিশু ও তাদের পিতা-মাতাসহ মোট ৬জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসী বাধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে তারা দু'দেশের সীমান্তে শূন্যরেখায় ভারতীয় অংশে আশ্রয় নিতে বাধ্য হয়। এরপর গত বুধবার ভোররাতে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ২শিশুসহ তাদের বাবা-মাকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও বাকি ৫ যুবক এখনও সেখানেই আটকে আছেন। বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। স্থানীয় বাসিন্দারা দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে দ্রুত এই মানবিক সংকটের সমাধানের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, উদ্ভুত পরিস্থিতি শান্তিপূ্র্ণ ও কূটনৈতিক উপায়ে সমাধানের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। দ্রুতই এই সংকটের একটি সুষ্ঠু সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
