ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
কলাপাড়ায় ধর্ষণ চেষ্টায় সালিস বৈঠক, ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 12 March, 2026, 4:51 PM

কলাপাড়ায় ধর্ষণ চেষ্টায় সালিস বৈঠক, ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা

কলাপাড়ায় ধর্ষণ চেষ্টায় সালিস বৈঠক, ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা

পটুয়াখালীর কলাপাড়ায় দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার দায়ে রিপন (৩৫) নামের এক ভ্যান চালককে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার সালিস বৈঠক বসিয়ে এ রায় দেন।

পরে স্থানীয় এক প্রভাবশালী জনসম্মুখ্যে ওই ব্যক্তিকে ৫০ জুতার বাড়ি প্রদান করে এ রায় কার্যকর করেন। মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও সালিস বৈঠক করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তিনি প্রভবাশালী হওয়ায় ওই এলাকায় কেউ মুখ খুলতে রাজি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই এলাকার একটি বাড়িতে ইফতারির আয়োজন ছিলো। চারিপাড়া গ্রামের রিপন সেই দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে ওই শিক্ষার্থীর ঘরে গিয়ে তাকে ঝাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে।

এ ঘটনায় দশকানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, বিষয়টি খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status