ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 March, 2026, 4:52 PM

বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু

বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু

উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর। বগুড়ার প্রাণকেন্দ্র জলেশ্বরীতলা এবং খুলনার সোনাডাঙ্গায় আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি স্টোর দুটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে স্টোর দুটিতে পাঁচ দিনব্যাপী গ্র‍্যান্ড ওপেনিং আয়োজনের করে প্রতিষ্ঠানটি। 

সদ্য চালু হওয়া ইল্লিয়ীনের বগুড়া মাল্টি-ব্র্যান্ড স্টোরটি শহরের শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিক্যাস প্লাজায় অবস্থিত। স্টোরটি উদ্বোধন উপলক্ষে ০৮ থেকে ১২ মার্চ পর্যন্ত গ্র‍্যান্ড ওপেনিংয়ের আয়োজন করা হয়। স্টোরটি কেবল শপিংয়ের স্থান নয়; আধুনিক স্থাপত্য ও নান্দনিক ডিজাইনের সমন্বয়ে এক অনন্য রিটেইল অভিজ্ঞতা উপস্থাপন করছে।

অন্যদিকে খুলনায় চালু হওয়া ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরটি সোনাডাঙ্গার মজিদ স্মরণীর টপি টাওয়ারে অবস্থিত। স্টোরটি উদ্বোধন উপলক্ষে ০৬ থেকে ১০ মার্চ গ্র‍্যান্ড ওপেনিংয়ের আয়োজন করা হয়। এই স্টোরটিও আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলী ও সুপরিকল্পিত ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে।

দেশের লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে ইল্লিয়ীন ইতোমধ্যে বিভিন্ন শহরে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। বগুড়া ও খুলনায় এই আয়োজনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত স্টোরগুলোর আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়েছে, যেখানে ক্রেতাদের জন্য তুলে ধরা হচ্ছে আধুনিক ও প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতা।

গ্র‍্যান্ড ওপেনিং আয়োজনে উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিশেষ অতিথি এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ উপলক্ষে স্টোরে আগত দর্শনার্থীদের জন্য রাখা হয় বিভিন্ন ইন-স্টোর আয়োজন ও বিশেষ চমক। একই ছাদের নিচে ক্রেতারা ইল্লিয়ীনের লাক্সারি মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং অ্যাকসেসরিজের সমৃদ্ধ কালেকশন উপভোগ করার সুযোগ পাচ্ছেন, যা ফ্যাশনপ্রেমীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে।

নতুন এই স্টোর চালুর বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন- বগুড়া ও খুলনায় ফ্যাশন সচেতন ক্রেতাদের পরিশীলিত রুচিকে মাথায় রেখেই আমরা এই মাল্টি-ব্র‍্যান্ড স্টোর চালু করেছি। এই গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আমরা কেবল একটি ইভেন্ট আয়োজন করছি না; বরং ক্রেতাদের সাথে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছি। এর মধ্য দিয়ে আমরা আমাদের ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের লাক্সারি রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।

ইল্লিয়ীন কর্তৃপক্ষ জানিয়েছে, বগুড়া ও খুলনায় ব্র্যান্ডটির যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তারা সকল ফ্যাশন অনুরাগী ও দর্শনার্থীদের স্টোর ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status