ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
কাপাসিয়ায় বাস–কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত অন্তত ১০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2026, 11:37 AM

কাপাসিয়ায় বাস–কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত অন্তত ১০

কাপাসিয়ায় বাস–কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত অন্তত ১০

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে উপজেলার সূর্যনারায়ণপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারিকুল ইসলাম। তিনি কাভার্ডভ্যানের চালক বলে জানা গেছে। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে চলাচলরত অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ গাজীপুরের বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় কাভার্ডভ্যান চালককে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালনা হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে গেছে। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status