ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
জিয়াউল হক, পিরোজপুর
প্রকাশ: Saturday, 14 March, 2026, 11:40 AM

পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নুরুল্লাহ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মিজানুর রহমান এবং অর্থ বিষয়ক সম্পাদক জিয়াউল হক, ঢাকা বিভাগের সভাপতি মুশফিকুর রহিম রনি।

এছাড়াও অনুষ্ঠানে পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বাছির , সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ সজিব, সঞ্চালনায় পিরোজপুর সদর উপজেলা সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status