|
সাতক্ষীরায় জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশ ও জাতির কল্যাণে দোয়া
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশ ও জাতির কল্যাণে দোয়া সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, রমজান ত্যাগের মাস এবং আত্মশুদ্ধির সময়। দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ দলের তৃণমূল পর্যায়কে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার শান্তি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
