ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
আলফাডাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Saturday, 14 March, 2026, 11:44 AM

আলফাডাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এর রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে আলফাডাঙ্গা পৌরসদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ইফতার,  দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খসরু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হেমায়েত হোসেন, বোয়ালমারী শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবসহ আলফাডাঙ্গা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status