|
গোয়াইনঘাটে পঞ্চম বারের মতো জিসাস নেতা কাওছারের ঈদ খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোয়াইনঘাটে পঞ্চম বারের মতো জিসাস নেতা কাওছারের ঈদ খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ শুক্রবার ১৩ মার্চ বাদ জুম্মা ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের রাধানগর ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা তাঁতি দলের আয়োজনে এসব ঈদ খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় ও আহবায়ক এডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব ওসমান গনি বলেন,আমাদের প্রবাসীরা অত্যন্ত সুসংগঠিত ও তাদের মন অনেক বড়। এই উদার মনের প্রবাসীরা দেশের মানুষের কল্যাণে সব সময় নিয়োজিত থাকেন। জন্ম মাটির মানুষের যে কোন দুর্যোগ দূর্বিপাকে আমাদের প্রবাসীরাই সর্বাগ্রে এগিয়ে আসেন। তাই তাদের দ্বারা সংগঠিত সমাজের কল্যাণমূলক কাজে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া রব্বানী,সদস্য শামীম আহমদ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, মুস্তাফিজুর রহমান কাওছার প্রবাহমান বাতাসের ন্যায় সমাজের ছিন্নমূল হত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি সামাজিক কাজ করতে অত্যন্ত আগ্রহি।বক্তারা বলেন, এই ধরনের মানুষকে সমাজের জন-প্রতিনিধি হিসেবে নিয়ে আসলে জনগণের কল্যাণ ছাড়া কোন অমঙ্গল হবে না মুস্তাফিজুর রহমান কাওছার জনপ্রতিনিধি হইতে চাইলে আমরা তাকে স্বাগত জানাই এবং সর্বাত্মক সহযোগিতার জন্যে আমরা প্রস্তত থাকবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
হরমুজে তেলের ট্যাংকারে গুলি চালিয়েছে ইরানি গানবোট, দাবি ইউকেএমটিওর
কিডনি রোগীদের জন্য গ্রেস হাসপাতালে অত্যাধুনিক হাই-ভলিউম এইচডিএফ ডায়ালাইসিস সেন্টারের যাত্রা শুরু
সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
