ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
জিয়াউল হক, পিরোজপুর
প্রকাশ: Saturday, 14 March, 2026, 11:49 AM

পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইট ভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদী সংলগ্নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে পূর্ব সারেংকাঠি গ্রামের ২নং ওয়ার্ডে মামুনের ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণে সন্ধ্যা নদীর  ধারে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ইটভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি নেছারাবাদ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে পুলিশ জানায়, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে কাজ করছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status