ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 14 March, 2026, 11:52 AM

কুড়িগ্রাম জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মানে রাজধানী ঢাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়ন, অগ্রগতি এবং মানুষের কল্যাণ কামনায় আয়োজিত এ মাহফিলে ঢাকায় অবস্থানরত কুড়িগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকাল ৩টায় রাজধানীর রমনা এলাকায় আইইবি সেমিনার হল কক্ষ (পুরাতন ভবন)-এ কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, ঢাকা-এর উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি এবং কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এমপি এবং কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, ঢাকা-এর আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ, মোঃ হামিদুল রহমান, মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাবেক বাংলাদেশ ছাত্রশিবির কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিনসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্ভাবনা এবং মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগানো গেলে জেলার সার্বিক উন্নয়ন সম্ভব। জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কুড়িগ্রাম জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংসদ সদস্যরা তাদের বক্তব্যে কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সচেতন নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জেলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা। তিনি তার বক্তব্যে কুড়িগ্রাম জেলা থেকে নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে। নবনির্বাচিত সংসদ সদস্যদের হাত ধরেই কুড়িগ্রাম জেলার উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা হলেও বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে জেলার উন্নয়ন কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি।

তবে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দূরদর্শী নেতৃত্ব, আন্তরিকতা এবং জনগণের সহযোগিতায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও শিল্প খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা বলেন, কুড়িগ্রামের উন্নয়ন শুধু জনপ্রতিনিধিদের একার দায়িত্ব নয়; এর জন্য প্রয়োজন প্রবাসী, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ।

তিনি কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এই গৌরবময় অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আপনাদের দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে কুড়িগ্রাম জেলা উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে আপনারা সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করবেন এটাই কুড়িগ্রামবাসীর আশা।সবশেষে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল কর্মজীবন কামনা করেন এবং কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত কুড়িগ্রাম জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।কুড়িগ্রাম জেলার উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং জেলার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, ঢাকা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি আয়োজন করে থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status