ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
মনির হোসেন, মোংলা
প্রকাশ: Saturday, 14 March, 2026, 11:57 AM

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক

মোংলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী খ্রীষ্টান পাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 

আটক মাদক পাচারকারী হলেন দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর বাড়ই ছেলে অভিজিৎ পাড়ই শান্ত।তিনি মোংলা বন্দরে বিদেশি জাহাজে চুরি ডাকাতির সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

১৩ মার্চ শুক্রবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

নি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া এর একটি আভিযানিক দল বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন দক্ষিণ কাইনমারী এলাকার খ্রীষ্টান পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদ ও আটক মাদক পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status