ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
সেই সিরিয়াল কিলারের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 8:47 PM

সেই সিরিয়াল কিলারের মৃত্যু

সেই সিরিয়াল কিলারের মৃত্যু

সাভারের বহুল আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট ওরফে সবুজ শেখ মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন।

সম্রাটের আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে। 

মো. হেলাল উদ্দিন জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাবন্দি থাকা অবস্থায় গতকাল ভোরে সম্রাট হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্যমতে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সাভার এলাকায় সাতটি ধারাবাহিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সম্রাট। তদন্তে উঠে আসে, সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে তিনি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে ব্যবহার করতেন। সেখানে ডেকে এনে একাধিক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওই সময় সিসিটিভি ফুটেজে হত্যার শিকার ব্যক্তিদের লাশ কাধে করে বহন করার দৃশ্য ধরা পড়লে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ২০২৬ সালের জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্রাটকে গ্রেপ্তার করে।

সম্রাটের বিরুদ্ধে সাভার মডেল থানায় পাঁচটি হত্যা মামলা ছিল। এসব মামলায় তার স্বীকারোক্তি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত পাওয়া যায় বলে জানিয়েছিল পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status