|
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মানিক ও পরিবারের ওপর হামলার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মানিক ও পরিবারের ওপর হামলার অভিযোগ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া বেগমপুর কলেজ গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ বরাব দক্ষিণপাড়া এলাকায় অবৈধ মাদক ও অসামাজিক কার্যকলাপ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোঃ মানিক। ওই সংবাদের জেরে স্থানীয় সাবেক মেম্বার ও যুবদল নেতা রিয়াজ মাহমুদ তালুকদারের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, মঙ্গলবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোনাবাড়ীর দিকে যাওয়ার পথে বেগমপুর কলেজ গেট বাজার এলাকায় মানিকের গতিরোধ করেন রিয়াজ মাহমুদ তালুকদার (৫৫), তার ছেলে রাশেদ তালুকদার, রিনা বেগম, বেলাল উদ্দিন (৬০), রকি (২৪), সবুজ হোসেন (২৩)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। এ সময় তাদের হাতে থাকা লোহার রড, লাঠিসোঁটা ও কাঠের বাটাম দিয়ে মানিককে বেধড়ক মারধর করা হয়। হামলায় তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায় বলে জানা গেছে। ঘটনার সময় মানিকের ৯ বছরের মেয়ে মাহি বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থলে মানিকের স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেল (৩২) পৌঁছে প্রতিবাদ করলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে রাসেল গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা সাংবাদিক মানিকের দুটি মোবাইল ফোন, মানিব্যাগ, কালবেলা পত্রিকার লোগোযুক্ত আইডি কার্ডসহ একটি ব্যাগ এবং নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া মানিব্যগের পকেট থেকে নগদ ২৭ হাজার টাকা এবং তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সাংবাদিক মানিকের স্ত্রী কাকলি বাদী হয়ে কালিয়াকৈর থানায় রিয়াজ মাহমুদ তালুকদারসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় রিয়াজ মাহমুদ তালুকদার সাংবাদিক মানিককে হুমকি দিয়ে বলেন, এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে তার ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের হত্যা করে লাশ গুম করা হবে। ভুক্তভোগী সাংবাদিক মোঃ মানিক বলেন, “আমি একজন গণমাধ্যমকর্মী হিসেবে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। পেশাগত দায়িত্ব পালনের কারণেই পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে বিষয়টি ডিউটি অফিসারকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, মৌচাক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরাব এলাকায় সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
