|
যথাযোগ্য মর্যাদায় ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() যথাযোগ্য মর্যাদায় ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবস পালিত বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৯টায় ঈদগাঁও স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ উপভোগ করতে মাঠে জড়ো হওয়া দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল ইসলাম। জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। স্বাধীনতা দিবসে যুব রেড ক্রিসেন্টের ঈদগাঁও উপজেলার ফার্স্ট এইড টিমও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
