|
১১ বছর বয়সেই উড়োজাহাজ চালিয়ে বিস্ময় ছড়াল কিশোর
নতুন সময় ডেস্ক
|
![]() ১১ বছর বয়সেই উড়োজাহাজ চালিয়ে বিস্ময় ছড়াল কিশোর ভিডিওতে দেখা যায়, ককপিটে বসে অত্যন্ত দক্ষতার সঙ্গে ছোট একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণ করছে ঋষি। প্রশিক্ষকের কড়া নজরদারিতে সে ‘টাচ অ্যান্ড গো’ কৌশল ব্যবহার করে ধীরস্থিরভাবে উড়োজাহাজটি রানওয়েতে নামায়। চাকা মাটি ছোঁয়ার পরপরই আবার পূর্ণ গতিতে আকাশে উড়াল দেয়। তার এই নৈপুণ্যে মুগ্ধ হয়ে প্রশিক্ষকও প্রশংসা করে বলেন, ‘চমৎকার ল্যান্ডিং!’ সহজভাবে বললে, টাচ অ্যান্ড গো হলো উড়োজাহাজ চালনার একটি বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি। এতে পাইলট উড়োজাহাজটিকে রানওয়েতে নামিয়ে পুরোপুরি থামার আগেই আবার দ্রুত উড্ডয়ন করেন। মূলত উড্ডয়ন ও অবতরণের জড়তা কাটানো এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য শিক্ষানবিশ বৈমানিকদের এ কৌশল বারবার অনুশীলন করানো হয়। ঋষি মাত্র সাত বছর বয়স থেকেই পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই উড়োজাহাজ চালানোর ন্যূনতম বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারণত ভারতসহ অনেক দেশে বাণিজ্যিক পাইলট লাইসেন্স (সিপিএল) পেতে হলে অন্তত ১৮ বছর বয়স হতে হয়। তবে প্রশিক্ষণের অংশ হিসেবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অল্প বয়সেই উড়োজাহাজ চালনার প্রাথমিক কৌশল শেখার সুযোগ রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
