ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
১৯ মাসেও সংস্কার হয়নি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 March, 2026, 2:44 PM

১৯ মাসেও সংস্কার হয়নি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়

১৯ মাসেও সংস্কার হয়নি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর প্রায় ১৯ মাস পার হলেও সংস্কার করা হয়নি ভবনটি।

হামলায় কার্যালয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো, আসবাবপত্র ও নথিপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর থেকেই ভবনটির মূল ফটকে ঝুলছে তালা। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয় বলে জানান স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। এমন একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তারা।

ভবনটির পুনঃসংস্কারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে অর্থসংকটের কারণে তা থমকে পড়েছে বলে জানান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী।


বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ বলেন, ‘সত্যিকারের দেশপ্রেমিকরা কখনো এ ধরনের হামলা মেনে নিতে পারে না।’ তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের বরাদ্দের মাধ্যমে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে ভবনটি পুনরায় চালু করা সম্ভব হবে।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় অচল হয়ে পড়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে কার্যক্রম চালুর দাবি জানান বীর মুক্তিযোদ্ধাসহ কক্সবাজারের সাধারণ নাগরিকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status