ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
নাগেশ্বরীতে চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 March, 2026, 4:19 PM

নাগেশ্বরীতে চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

নাগেশ্বরীতে চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি  সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় গতকাল বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার ৩৩টি গ্রুপে লো লিফট পাম্প (এলএলপি) কৃষিযন্ত্র সেট প্রদান করেন অতিথিবৃন্দ। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, খামারবাড়ী কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আফজাল হোসেন প্রমুখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status