ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 March, 2026, 5:15 PM

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ

সারা দেশের ন্যায় ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস-২০২৬ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়। 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়িত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের পর নগরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান স্বাধীনতা ও বিজয় দিবস-২০২৬ উপলক্ষ্যে ভোর ০৫.৫৬ ঘটিকায় সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের শুভ সূচনা হয়। 

এসময় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ করেন ১৪৯ ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। 

এ ছাড়াও এসময় পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের অফিস প্রতিনিধিগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনসহ  সর্বস্তরের জনগণ। 

ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মাসুদ মিয়ার নেতৃত্বে সকালে  অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status