ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ দোকান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 March, 2026, 10:10 AM
সর্বশেষ আপডেট: Monday, 30 March, 2026, 10:11 AM

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ দোকান

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ দোকান

সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি জুতার দোকানের শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে জুতায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। দোকানিরা অনেকে বাইরে চলে আসলেও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে মার্কেটের আশপাশের প্রায় ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবির প্রায় দুই ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের মতে এই অগ্নিকাণ্ডে ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসি। এসে বুঝতে পারি আগুনের তীব্রতা খুব বেশি। যার কারণে আমরা শান্তিগঞ্জ ইউনিটকে খবর পাঠাই পরবর্তীতে দুই ইউনিট একত্রে কাজ করেছি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status