ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
লেবাননে জানাজার নামাজে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2026, 8:27 PM

লেবাননে জানাজার নামাজে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০

লেবাননে জানাজার নামাজে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০

লেবাননের পূর্বাঞ্চলে জানাজার নামাজে অংশ নেওয়ার মানুষের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহীনি। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, বেকা উপত্যকা শমেস্তার গ্রামের একটি কবরস্থানে এই হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জানাজার নামাজে অংশ নেওয়া মানুষের ওপর চালানো এই হামলায় আরো অন্তত ৪ জন আহত হয়েছে।ঘটনাস্থলে এখন উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মীরা কাজ করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।এর আগে দেশটির উপকূলীয় শহর আদলুনে ইসরায়েলি বিমান হামলায় তিন মেয়ে নিহত হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

আলজাজিরা বলছে, একই সময়ে লেবাননের বিভিন্ন স্থানে একযোগে ডজনখানেক হামলা চালানো হয়, যাতে শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে।যদিও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে তারা ইরানে হামলা বন্ধ করেছে, তবে লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে।

এদিকে ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status