|
ইসরায়েলি হামলায় কাঁপছে লেবানন
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরায়েলি হামলায় কাঁপছে লেবানন লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপকূলীয় শহর আদলুনে ইসরায়েলি বিমান হামলায় তিন মেয়ে নিহত হয়েছে।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, একই সময়ে লেবাননের বিভিন্ন স্থানে একযোগে ডজনখানেক হামলা চালানো হয়, যাতে শতাধিক মানুষ নিহত হয়েছে। এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে তারা ইরানে হামলা বন্ধ করেছে, তবে লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে। বিবিসির প্রতিবেদন জানায়, ইরানে ‘এক দফা হামলা শেষ করেছে’ বলে এক বিবৃতি দিয়েছে আইডিএফ। এখন রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ মেনে গোলাবর্ষণ বন্ধ রাখা হয়েছে।আইডিএফ আরো বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের সীমা লঙ্ঘন করা হলে তারা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক স্থল অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
