|
যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ঐতিহাসিক এই উলাশী খালটি মূলত ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেছিলেন। শার্শা উপজেলার বেতনা নদীর সংযোগস্থল থেকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি কৃষি ব্যবস্থার উন্নয়নে সে সময় অভূতপূর্ব নজির স্থাপন করেছিল, যা স্থানীয়দের কাছে আজও ‘জিয়া খাল’ নামে পরিচিত। ১৯৭৭ সালের ৩০ এপ্রিল কাজ শেষ হওয়ার পর এটি সারা দেশে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির এক জনপ্রিয় মডেলে পরিণত হয়। বর্তমানে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে এটি পানিশূন্য হয়ে পড়ে, যার ফলে স্থানীয় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।গত ২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যশোরে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসলে কৃষি ব্যবস্থার উন্নয়নে উলাশী খালসহ সারা দেশে হাজার হাজার খাল পুনঃখনন করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই তিনি সশরীরে এই খনন কাজের উদ্বোধন করতে যশোরে আসছেন সফরকালে প্রধানমন্ত্রী উলাশী খাল ছাড়াও যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানিয়েছেন, চার কিলোমিটার এই খালটি পুনঃখননের জন্য ১ কোটি ৩৭ লাখ টাকার একটি প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি হিসেবে গত ২ এপ্রিল যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান উলাশী খাল এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদনে গতি ফেরাতে দ্রুত সময়ের মধ্যে খনন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যে সফরের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে শুরু করেছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
