ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
গভীর রাতে অগ্নিকাণ্ডে চারটি ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 11:52 AM

গভীর রাতে অগ্নিকাণ্ডে চারটি ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

গভীর রাতে অগ্নিকাণ্ডে চারটি ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার চর নাখেন্দা গ্রামের মাহবুব আকন্দের বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখায় পরিবারের চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আলমারি, স্যুটকেস, নগদ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার ও খাদ্যশস্যসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

এছাড়া আগুনে পরিবারের দুটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। হঠাৎ এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মাহবুব আকন্দ জানান, “আগুনে আমাদের সর্বস্ব পুড়ে গেছে। এখন আমরা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।”স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status