|
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের শুভ উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের শুভ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব হাসান মারুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর আনিসুল আলম আনিক, ক্রীড়া সংগঠক মাদল বড়ুয়া এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। টসে জিতে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ![]() খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের শুভ উদ্বোধন জবাবে ব্যাট করতে নেমে খাগড়াছড়ি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে সহজ জয় নিশ্চিত করে। দলের পক্ষে নাহিয়ান অপরাজিত ৪৩ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন এবং শাকিল যোগ করেন ১০ রান। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নিরব ৫ ওভারে ১৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার চারটি স্কুল অংশগ্রহণ করছে। লিগ পদ্ধতিতে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে এবং শীর্ষ দুই দল আগামী ২২ এপ্রিল ২০২৬, বুধবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
