|
সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু নিহত দুই ভাইয়ের নাম আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। তারা চার বছর যাবত সোনারগাঁয়ে কাঁচপুর রায়েরটেক গ্রামের খান বাড়ির নিজাম খানের বাড়িতে ভাড়া থাকেন। তারা দুজনই মাদ্রাসা ছাত্র। দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ। নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে খান বাড়ির পুকুরপাড়ে দুই ভাই আদনান ও আব্রাহাম ফুটবল খেলতে যায়। হঠাৎ বলটি পাশে পুকুরে পড়ে যায়। পরে দুজনে পুকুর থেকে তাদের ফুটবলটি তুলতে গিয়ে পুকুরের পানিতে দু' জনেই তলিয়ে যায়। তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়ে। পরে ওই পুকুর থেকে তাদের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানায়, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায় নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজি পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের এ করুণ মৃত্যুতে তাদের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার লোকজন ওই বাড়ি নিহত দুই ভাইকে এক নজর দেখার জন্য ভীড় করছে। নিহত আদনান ও আব্রাহাম কাঁচপুর পুরান বাজার আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে এক মাদ্রাসায় লেখাপড়া করতেন। তাদের বাবা জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জ ইপিজেডে চাকরি করতেন। নিহতদের পিতা জিয়াউর রহমান জানান, আমার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময়ে পুকুরে পড়ে মারা গেছে। আমরা মরদেহ কুষ্টিয়া নিয়ে দাফন করবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
