ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
গোয়াইনঘাটে মানব সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান কাওছার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 12:07 PM

গোয়াইনঘাটে মানব সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান কাওছার

গোয়াইনঘাটে মানব সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান কাওছার

গোয়াইনঘাট উপজেলায় মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছার। দূর প্রবাসে থেকেও নিজ মধ্যে জাফলং ইউনিয়নের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

তিনি নিয়মিত খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ ও শীতবস্ত্র প্রদান করে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

শুক্রবার ১০ এপ্রিল সকালে মোস্তাফিজুর রহমান কাউসার এর অর্থায়নে মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের ৫ নং ওয়ার্ডের পঞ্চাশ অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা তাঁতী দলের সদস্য বিলাল হোসেনের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমে, বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ, জেলা গণতন্ত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, মাওলানা তোফায়েল আহমেদ চৌধুরী,তাতী দলের যুগ্ন আহবায়ক ইমরান আহমদ ইমু,সুহিন আহমদ, মামুন আহমদ সহ আরো অনেকে।

উপকারভোগীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই ধরনের মানুষ জন প্রতিনিধি হয়ে আসলে সমাজের উপকার হবে।

তিনি নিয়মিত খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র প্রদান করে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্টি সমাজসেবক সৈয়দ জায়েদুল ইসলাম বলেন, "আমাদের লক্ষ্য একটাই মানুষের পাশে থাকা, তাদের হাসি ফুটানো। সমাজের অবহেলিত মানুষগুলোকে সাহায্য করাই আমাদের প্রধান দায়িত্ব। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status