|
গোয়াইনঘাটে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোয়াইনঘাটে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,পাশের পাইকরাজ গ্রামের রাফি নামে এক যুবক ছেলে ও সহপাঠীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। রাফি ও তার সহপাঠীদের বেপরোয়া আচরণে সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়ায় তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। অভিভাবকরা বিশেষ করে তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। বিশেষ করে তাদের আতঙ্কে তারা ইস্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের তোয়াকুল বিদ্যালয়ে দেওয়া বন্ধ করে দিয়েছেন। কিছুদিন আগে রাফি তার সহ পাঠীদের নিয়ে তাদের গ্রামের শাকিল আহমদ নামে এক ছেলেকে তোয়াকুল স্ট্যান্ড থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করে এবং তাকে শারীরিকভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। এতে নোয়াপাড়া গ্রামবাসী ভীতসশস্ত্র। এ বিষয়ে তারা গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানান। প্রতিবাদকারী গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
