|
হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৭০ লাখ টাকার অবৈধ পণ জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৭০ লাখ টাকার অবৈধ পণ জব্দ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শুক্রবার রাত ২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের মুরগির খাদ্যের বস্তার নিচে কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। একই দিনে বিকেল ৩টার দিকে একই এলাকা থেকে আরেকটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করা হয়। এছাড়া, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্তবর্তী জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করে। হবিগঞ্জ ব্যাটেলিয়ন( ৫৫ বিজিবি বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। জব্দকৃত এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
