|
পিআইওকে মারধর: গ্রেফতার জিওপি'র মামুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() পিআইওকে মারধর: গ্রেফতার জিওপি'র মামুন শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার সুইহারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাণীশংকৈল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের পিআইও কার্যালয় সরকারি নিয়ম উপেক্ষা করে খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনসহ তার দলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন।একপর্যায়ে পিআইও কর্মকর্তা নুরনবী সরকারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি ও মারধরে রূপ নেয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার এ ঘটনায় বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অফিস চলাকালীন সময় হঠাৎ করে অভিযুক্তরা কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও তার অফিস সহকারীরা আহত হন। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারি জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
