|
রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জেরে হত্যা, জনতার হাতে আটক ঘাতক
নতুন সময় প্রতিনিধি
|
![]() রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জেরে হত্যা, জনতার হাতে আটক ঘাতক নিহত মোহাম্মদ দিদার (৫০) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আহমদ মিয়ার ছেলে। এ ঘটনায় মো. তৈয়ব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিদারের রিয়াজুদ্দিন বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অভিযুক্ত তৈয়ব প্রায় ৭-৮ বছর আগে ওই প্রতিষ্ঠানে কাজ করতেন। পরবর্তীতে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছিল এবং সেখানে তৈয়ব মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন বলে জানা যায়। যদিও পরে বিরোধ মীমাংসা হয়েছে বলে দাবি করা হয়। স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রতি শুক্রবারের মতো দিদার গ্রামের বাড়িতে এসে তার বাবা ও মুরব্বিদের কবর জিয়ারত করেন। শুক্রবারও একইভাবে বাড়ির কাজ শেষে তিনি নগরীর বাকলিয়ায় নিজ বাসায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা তৈয়ব মইজ্জারটেক এলাকায় তার ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই দিদারের মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে দুজনের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় দিদার মাটিতে পড়ে মাথায় আঘাত পান এবং মারা যান। স্থানীয়রা অভিযুক্ত তৈয়বকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
