|
নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনা শুনতে উপস্থিত: চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনা শুনতে উপস্থিত: চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ইহাতে আর ও অংশ নেন নরসিংদীর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া ,নরসিংদী জজকোর্টৈর পিপি এডভোকেট আব্দুল বাসেত ভূইয়া ও সম্পাদক এডভোকেট মজিদ শিকদার, তাছাড়া আরো ও উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের এ পিপি গন ও আইনজীবী ও সাংবাদিক বৃন্দ। এতে অংশ নেন জুলাই আন্দোলনে গুলিবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা ও আইনজীবী। এসময় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচারের জোর দাবি জানান। শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, নিহত ও আহতদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতেই নরসিংদীতে আসা হয়েছে। সত্য উদঘাটনে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এসময় তিনি আরও জানান, যারা তথ্য দিয়ে তদন্তে সহায়তা করবেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই গণশুনানির মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
